images

জাতীয়

মালদ্বীপকে আম উপহার দিল বাংলাদেশ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৪:২১ এএম

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার দি‌য়ে‌ছে বাংলাদেশ সরকার। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তুলতে এই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

বুধবার (২৯ জুলাই) মা‌লের বাংলাদেশ হাইক‌মিশন থেকে এসব তথ্য জা‌নানো হয়।

আরও পড়ুন
copy

জি-টু-জি চুক্তির আওতায় ১৭ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুপারিশ

হাইক‌মিশন জানায়, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, শুভেচ্ছা ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে বাংলাদেশ সরকার মালদ্বীপ সরকারের কাছে প্রিমিয়াম মানের মৌসুমি বাংলাদেশি আম উপহার দিয়েছে। মালদ্বীপে র ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তুলতে এই শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

আরটিভি/টিআর