images

জাতীয়

যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৯:৪৪ পিএম

যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বার্তায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।  

সোমবার (৩ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে এই বার্তা প্রকাশ করে মার্কিন দূতাবাস।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।

আরও পড়ুন
electricty

অতিরিক্ত বিলের অভিযোগের বিষয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা

বার্তায় আরও সতর্ক করা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।

আরটিভি/এসএইচএম