images

জাতীয় / রাজনীতি

১১ দলীয় ঐক্যের সমাবেশ চলছে

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১১:০৩ এএম

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশ শুরুর সময় বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সমর্থক কর্মসূচিতে অংশ নেন। বৃষ্টির মধ্যেই দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। এতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

আরও পড়ুন
Web-Image

‘জুলাই শহীদের আত্মত্যাগকে ধারণ করেই গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

এদিকে সমাবেশে অংশ নিতে এখনো বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসছেন।


আরটিভি/জেএমএ