images

জাতীয়

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১১:২১ পিএম

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৫ আগস্ট) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বর্ষা বিপ্লবকে আমরা হৃদয়ে ধারণ করবো।

হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

আরও পড়ুন
ssm

‘আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না’

বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়তে হবে। এসময় তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

আরটিভি/টিআর