images

জাতীয়

বাবার কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৫:৪৮ পিএম

রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে বাবা সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তারা সেখানে যান। কবর জিয়ারত শেষে কতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ও ফাতেহা পাঠ করেন। পরে মাহবুব আলী খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
SRB

র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ

এর আগে সকালে মরহুমের ধানমন্ডির বাসভবনে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন সাবেক নৌবাহিনী প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান।

আরটিভি/এমএম