শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ , ০৯:৩৭ পিএম
বৈরী আবহাওয়ার কারণে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে ২ নম্বর সতর্ক বাড়িয়ে ৩ নম্বর করা হয়েছে। এজন্য রাত থেকে সারাদেশে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘নাডা’। যেটি রোববার সকালে বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
এসএস