images

জাতীয়

ছয় মাসের মধ্যে জেলা পরিষদ নির্বাচন

বুধবার, ২৭ জুলাই ২০১৬ , ০৬:০৬ পিএম

‘আগামী ছয় মাসের মধ্যে জেলা পরিষদ নির্বাচনের ঘোষণা দেয়া হবে’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন করতে কিছু আইন পরিবর্তন ও পরিমার্জন প্রয়োজন। এসব প্রক্রিয়াগত কাজ শেষে অধ্যাদেশ জারি করে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেয়া হবে।’