images

জাতীয়

রোববারের গুরুত্বপূর্ণ সংবাদ

রোববার, ১১ ডিসেম্বর ২০১৬ , ১১:৪৮ পিএম

  • বিচার বিভাগীয় কর্মকর্তাদের আলাদা আচরণ বিধিমালার গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি।
  • নতুন শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও আমদানি-রপ্তানি সহজ করতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। দক্ষকর্মী তৈরি করে পরনির্ভরশীলতা দূর করার তাগিদ।
  • ফিলিস্তিনের জনগণের সংগ্রাম এবং স্বাধীনতার প্রতি বাংলাদেশের অকুন্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সংকটাপন্ন। আধিপত্যবাদ আজো ডানা বিস্তার করে রেখেছে। বললেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
  • কোনো একটি মহল নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন বস্তিতে আগুন লাগায়। অভিযোগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
  • রাজনীতি কম করে, সেবা বেশি করেন। চিকিৎসকদের উদ্দেশে এ কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
  • বিএনপি যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়, তবে দ্রুত যুদ্ধাপরাধী-রাজাকারদের ত্যাগ করতে হবে। বললেন মাহবুব-উল-আলম হানিফ।
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর দ্বিতীয় ময়নাতদন্তে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জানালেন ঢাকা মেডিক্যালে ফরেনসিক বিভাগের প্রধান।
  • নিজের ফাঁসি চাইলো বদরুল, খাদিজাকে বললো বেঈমান। সিলেটে মহানগর মূখ্য হাকিম আদালতে কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলায় আরো ১৫ জনে সাক্ষ্যগ্রহণ।
  • বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল।
  • দেশের ১৩টি ক্লাবে হাউজি, কার্ড ও ডাইস খেলার ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞাদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। 
  • কক্সবাজারের যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত হয়েছে। আহত ৩০।  তাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ৬ ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার।
  • রোহিঙ্গা একটি রাজনৈতিক সমস্যা। এর সমাধান করতে হবে সংশ্লিষ্ট দেশকেই। তাই মানবিক বিষয় নিয়ে কাজ করা সংস্থাগুলো এর সমাধান দিতে পারবে না। বললেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম লেইসি সুইং।  
  • তুরস্কের ইস্তাম্বুলের ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ২৯, আহত দেড় শতাধিক, হামলায় জড়িত সন্দেহে ৮ জন আটক।
  • নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি নির্মাণাধীন গির্জার ছাদ ধসে প্রায় ১০০ উপাসকের মৃত্যু।
  • ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি সেনাঘাঁটিতে আইএসের আত্মঘাতি বোমা হামলা, ৫০ সেনা নিহত।    
  • কেনিয়ার একটি মহাসড়কে ট্যাঙ্কার বিস্ফোরণে ৩০ জনের মৃত্যু।    
  • সোমালিয়ার মোগাদিসুতে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১৬।
  • কায়রোতে গির্জায় বিস্ফোরণে নিহত ২০ জন।
  • চতুর্থ দিন শেষে ভারতের চেয়ে ৪৯ রানে পিছিয়ে ইংল্যান্ড; স্কোর : ইংল্যান্ড ৪০০ ও ১৮২/৬ এবং ভারত ৬৩১ (কোহলি ২৩৫)।  

       জেএইচ