শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ , ১২:৪৯ পিএম
Failed to load the video
সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী সুমি আক্তার দেশে ফিরেছেন।
আজ শুক্রবার সকাল সোয়া ৭টায় জি-৯, ৫১৭ ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রসাশনিক কর্মকর্তা জহির উদ্দিন ও বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ তাকে রিসিভ করেন। এ সময় সুমির স্বজনরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সুমি আক্তার পঞ্চগড়ের বোদা উপজেলার সেনবাড়ি ইউনিয়নের বৈরাত গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তার পাপাসপোর্ট নাম্বার-০১৭৫৩১২।
সম্প্রতি সৌদিতে নির্যাতনের শিকার সুমি আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে উদ্ধার করার জন্য আকুতি জানান। সেখানে সুমি বলেন, ‘ওরা আমারে মাইরা ফালাইবো, আমারে দেশে ফিরাইয়া নিয়া যান। আমি আমার সন্তান ও পরিবারের কাছে ফিরতে চাই। আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যান। এখানে আমার ওপর অনেক নির্যাতন করা হচ্ছে। আর কিছুদিন থাকলে হয়তো মরেই যাবো। তাই প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ আপনারা আমাকে দেশে ফিরিয়ে নিয়ে যান।’
সুমির আকুতির ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার স্বামী নুরুল ইসলাম রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এমকে