images

জাতীয়

ছাত্ররাজনীতির আগে শিক্ষিত হতে হবে

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ , ০৫:২৮ পিএম

ছাত্রলীগের প্রতিটি কর্মীকে পড়ালেখা করতে হবে। ছাত্ররাজনীতির আগে অবশ্যই শিক্ষিত হতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আসছে দিনে দেশের নেতৃত্ব দেবে আজকের ছাত্র নেতারা।  কারণ অশিক্ষিতদের হাতে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেয়া যায় না। সুতরাং পড়ালেখার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জাতির পিতার দেখানো পথে ছাত্রলীগকে চলতে হবে, এর কোনো বিকল্প নেই। তার আদর্শ থেকে বিচ্যূত হওয়া যাবে না। কারণ শিক্ষাকে সবচে’ বেশি গুরুত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। ছাত্রলীগের প্রতিটি কর্মী হবে সুশিক্ষায় শিক্ষিত। শিক্ষিত না হলে কোনো জাতি কখনও উন্নত হতে পারেনা।

শেখ হাসিনা বলেন, পাকিস্তানের চর দেশ বিরোধী শক্তি অনেক বার চেষ্টা করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ধ্বংস করতে। কিন্তু জাতির পিতার হাতে গড়া সংগঠনকে জুলুম নির্যাতন করে তারা ব্যর্থ হয়েছে। কারণ এটি হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া আদর্শিক সংগঠন। আর তাই শতপ্রতিকূল অবস্থার মধ্যেও টিকে আছে।

তিনি আরো বলেন, যারা ১৯৭১ সালে পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারা দেশের স্বাধীনতা কখনো মানতে পারেনি। আর সেই জন্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। ১৯৭৫ সালের পর দেশের মানুষ দেখেছে একাত্তরের পরাজিত শক্তিরা কতবার দেশে ক্যু করে ক্ষমতা গ্রহণ করেছে।

ছাত্রলীগ কর্মী ছিলাম তা ভুলতে পারি না

এইচটি/জেএইচ