images

জাতীয় / রাজনীতি

এই কমিশনের অধীনেই বিএনপি নির্বাচন করবে

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ , ০৭:২৬ পিএম

নুরুল হুদা কমিশনের অধীনেই বিএনপি আসছে নির্বাচনে অংশ নেবে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দু’ দিনব্যাপী সিভিল ফেস্ট-২০১৭ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আশাকরি বিএনপি অতীতের ভুল আর করবে না। তবে এবারও যদি ভুল করে তাহলে দল আরো সংকুচিত হবে। এটি বিএনপির যেসব নেতার বুদ্ধি আছে তারা ভালো করেই জানেন।

তিনি বলেন, বিএনপি এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে। সেটা আমি নিশ্চিত। এখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে যে সার্চ কমিটি করেছেন, তার সুপারিশেই তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন।  তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলগুলো ১শ’ ২৮ জনের নাম সুপারিশ করেছিল, তার থেকে পাঁচজনকে নেয়া হয়েছে। সার্চ কমিটিকে আমরা পাঁচটি নাম দিয়েছিলাম। বিএনপিও দিয়েছিল। সেখান থেকে বিএনপির একজনকে নেয়া হয়েছে। আর আওয়ামী লীগেরও একজনকে নেয়া হয়েছে। অন্যান্য দলের দেয়া নাম থেকেও নেয়া হয়েছে। এখানে কোন বৈষম্য নেই।

এমকে