রোববার, ২৬ এপ্রিল ২০২০ , ০৯:১২ এএম
রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরের পুরোহিত, সেবায়েতসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে তাদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার সকাল থেকে মন্দিরটি লকডাউন করে দেয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্দিরে এই ৩৬ জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। আগামী সোমবার দ্বিতীয় পরীক্ষা করানো হবে।
পুলিশের এই উপকমিশনার জানান, একজন সহকারী উপপরিদর্শক মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। নমুনা পরীক্ষা তারও করোনা পজেটিভ এসেছে।
এসজে