images

পরিবেশ ও জীববৈচিত্র

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৯:০৯ পিএম

দেশের সংকটাপন্ন বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বন্য প্রাণীর সুরক্ষা ও বন্য প্রাণী বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানমকে প্রধান করে ১০ সদস্যবিশিষ্ট ওয়াইল্ডলাইফ কমিশন গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রিপরিষদের সভায় এ কমিটি গঠন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিশাখা–২ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন
dalim-Recovered-Recovered

বন্যায় সাপের কামড় এড়াতে যা করবেন 

কমিটিতে সদস্য হিসেবে আছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, দুবাই সাফারি পার্কের সাবেক প্রিন্সিপাল বন্য প্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক নোবেল ও প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন–এর বাংলাদেশ প্রতিনিধি। বাংলাদেশসম্পর্কিত খবর

এ ছাড়া আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান ও বন অধিদপ্তরের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন।

প্রজ্ঞাপনে কমিশনের কার্যপরিধির বর্ণনা দিয়ে বলা হয়েছে, এ কমিশন হাতিসহ অন্য বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণের উন্নয়ন, ব্যবস্থাপনা ও সুরক্ষার লক্ষ্যে অবৈধভাবে দখলকৃত বন বিভাগের জমি পুনরুদ্ধারের বিষয়সহ সার্বিক বিষয়ে পরামর্শ দেবে।

এর বাইরে সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বন্য প্রাণীর খাদ্য নিশ্চিতে ফলদ গাছ রোপণের পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণে পরামর্শ প্রদান, হাতিসহ অন্যান্য বন্য প্রাণীর সঙ্গে মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিতে সচেতনতা তৈরির লক্ষ্যে কমিশন কাজ করবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা খানম বলেন, সরকার একটি কমিশন গঠন করেছে। হাতি, বাঘসহ অন্যান্য বন্য প্রাণীর সুরক্ষা, আবাসস্থল উন্নয়ন ও মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ কমিশন কাজ করবে।

আরটিভি/এসআর