images

আইন-বিচার / অন্যান্য

কারাগারে ইকবালের স্ত্রী-ছেলে-মেয়ে

বুধবার, ০৮ মার্চ ২০১৭ , ০৮:৪৯ পিএম

সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা ডা. এইচবিএম ইকবালের স্ত্রী, মেয়ে ও ২ ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সম্পদের তথ্য গোপন করায় বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

তারা হলেন-ডা. ইকবালের স্ত্রী ডা. মমতাজ ইকবাল ডলি, মেয়ে নওরিন ইকবাল এবং ছেলে ইমরান ইকবাল ও মাহিন ইকবাল।

বুধবার সকালে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০০৮ সালের ১১ মার্চ সম্পদের তথ্য গোপন করার মামলায় ডা. ইকবালের স্ত্রী ও ছেলে মেয়েকে ৩ বছরের কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা করে জরিমানা করেছিলেন আদালত। পরবর্তী সময়ে তারা ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। সর্বোচ্চ আদালত তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

অন্যদিকে, অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে আরেক মামলায় ২০০৮ সালে এইচবিএম ইকবালকে ১০ বছর কারাদণ্ড দেন আদালত। আর অসত্য সম্পদ বিবরণী দাখিলের কারণে ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

এইচটি/