images

অন্যান্য / শিল্প-সাহিত্য

৫২ কবির কবিতা নিয়ে একুশের সংকলন ‌‘দীপ্র বায়ান্ন’

রোববার, ১৫ জানুয়ারি ২০২৩ , ০১:২০ পিএম

দেশ-বিদেশের ৫২ জন কবির কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে একুশের সংকলন ‘দীপ্র বায়ান্ন’। কাব্যগ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন ডা. ফারুক আজম (যুক্তরাষ্ট্র) এবং মিহির হারুন (বাংলাদেশ)।

বইটি নিয়ে অনুসর্গের আয়োজন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আঞ্চলিক সমবায় ইনিস্টিডিউটে শনিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা অনুষ্ঠান।

‘বই কথা’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রখ্যাত আবৃত্তি ও নাট্যজন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাহমুদ কামাল, কবি লায়ন এম এ রশিদ এবং নাট্যকমী ও নির্মাতা আবু সুফিয়ান বিপ্লব।

‘দীপ্র বায়ান্ন’ বইটি নিয়ে আলোচনা করেন কবি কাজী নাসির মামুন,  কবি আল মাকসুদ এবং কবি কুশল ভৌমিক। অনুষ্ঠানে বইটি থেকে কবি ফারুক আজম ও কবি লায়লা ফারজানার কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী তাবাসসুম তিথি এবং ইফসানুর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাব্যগ্রন্থের সম্পাদক ডা. ফারুক আজম এবং সঞ্চালনায় ছিলেন অপর সম্পাদক মিহির হারুন।