images

অন্যান্য

১০ মে : ইতিহাসে আজকের এই দিনে

শুক্রবার, ১০ মে ২০২৪ , ০৭:৫৩ এএম

আজ শুক্রবার, ১০ মে ২০২৪ এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়:

ঘটনাবলি:

১৫০৩ - ক্রিস্টোফার কলম্বাস স্যানে আইল্যান্ড ভ্রমণ করেন

১৫২৬ - পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন

১৭৭৩ - গ্রেট ব্রিটেনের সংসদে চা-আইন পাস হয়

১৭৭৪ - লুইস ফ্রান্সের রাজা এবং মেরি অ্যাস্টোইলেট রানী হন

১৮২৪ - লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়

১৮৫৭ - ভারতবর্ষে বৃটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের সূচনা হয়

১৮৭১ - ফ্রান্সের দ্বিতীয় সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের শোচনীয় পরাজয় ফ্র্যাংকফুট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পরিগ্রহ করে

১৮৭২ - ভিক্টোরিয়া উডহল যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা, যিনি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছিলেন

১৯৩৩ - বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়

১৯৪০ - জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ বেলজিয়াম দখল করে নেয়

১৯৪১ - ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়

১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন

জন্ম:

১৭৭৪ - বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জন্ম

১৮৬৩ - বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম

১৯০৫ - কণ্ঠশিল্পী পঙ্কজকুমার মল্লিকের জন্ম

১৯৭৪ - সিলভ্যা উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড় এর জন্ম

 

মৃত্যু:

১৯৮৫ - সাহিত্যিক প্রমথনাথ বিশীর মৃত্যু