images

অন্যান্য / শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত

শনিবার, ২৫ মে ২০২৪ , ১১:৫৮ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় রোববারের (২৬ মে) অনার্স চতুর্থ বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল ২৬ মে ২০২৪ তারিখ রবিবার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।