শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৬ পিএম
রাস্তাঘাট, নদী-খাল দখল, স্বাস্থ্য ও শিক্ষাখাতে অসঙ্গতি তুলে ধরে সংবাদ প্রচারের মাধ্যমে দেশের উন্নয়নে জনপ্রতিনিধিদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন মোড় এলাকায় একটি অভিজাত রেঁস্তোরায় ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সাংবাদিকরা সমাজের দর্পন তাই তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাজে সহায়তা করাও আহ্বান জানান খোকন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মামুন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির যুগ্ম বার্তা সম্পাদক এম এ মান্নান মিয়া, সভাপতি এবিএম সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক সিকদার আবদুস সালাম, কোষাধ্যক্ষ শামীম আহসান, ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাত হোসেন মুন্না, দৈনিক সংগ্রামের সহকারী সম্পাদক শাহাদাত হোসাইন, সিনিয়র সদস্য আবদুল আওয়াল ঠাকুর, সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হাওলাদার ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল খায়ের খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক আবু বকর।
আরটিভি/এমএ