বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০১:১৪ এএম
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হোক চৌধুরী বলেছেন, দুর্ঘটনা এড়াতে মহাসড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা সরিয়ে নিতে হবে। অন্তত এই ঈদ পর্যন্ত দুর্ঘটনা কমাতে এই ব্যবস্থা করতে হবে।
বুধবার (২০ মে) রাতে আরটিভিতে সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় ‘ঈদে ঘরে ফেরা’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, হানিফ ফ্লাইওভার পার হওয়া পুলসিরাত পার হওয়ার সমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, নগরবিদ ও পরিবেশকর্মী স্থপতি ইকবাল হাবিব।
আরটিভি/এসএস