images

রাজনীতি

বিএনপি নেতা বুলু হাসপাতালে

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৮:০৮ পিএম

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বুধবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।