images

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন খন্দকার মোশাররফ

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:০১ পিএম

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।

বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য আজ সকাল ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হন খন্দকার মোশাররফ হোসেন। সিঙ্গাপুর বিমানবন্দর পৌঁছার পরে বিএনপি নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরটিভি/এফএ-টি