images

রাজনীতি

৩১ দফার মধ্যে রাষ্ট্রের উন্নয়নের সবকিছুই রয়েছে: কফিল উদ্দিন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১০:২৪ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি রাষ্ট্রের উন্নয়নের যা যা থাকা প্রয়োজন তার সবই রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কালে তিনি এ কথা বলেন।
 
কফিল উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়তে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

তিনি বলেন, ৩১ দফা কর্মসূচির মধ্যে একটি দেশের জন্য উন্নয়নের জন্য যা প্রয়োজন তার সবকিছুই আছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে দেশের অর্থনীতিকে লুট করে যেভাবে ধ্বংস করে দিয়েছিল তা থেকে রক্ষার জন্য তারেক রহমান দেশের হাল ধরেছেন। ৩১ দফা কর্মসূচি তার প্রতিফলন। যা ইতোমধ্যে সারাদেশে জনগণের মধ্যে সাড়া ফেলেছেন। দেশে-বিদেশেও ৩১ দফা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ, উওরা পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন।

আরটিভি/এএইচ