images

রাজনীতি

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাবেন মির্জা ফখরুল

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০৭:৫৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, অসুস্থ হয়ে পড়া জামায়াতের আমির শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন
Web-Image

‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ হচ্ছে’

এর আগে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। দুই দফায় অসুস্থ হয়ে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মঞ্চ বসে বক্তব্য দেন তিনি।

সমাবেশ শেষে ডা. শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়।

জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান জানান, আমিরে জামায়াতের পেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে একটা হাসপাতালে নেওয়া হয়েছে।

আরটিভি/আরএ