images

রাজনীতি

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:০১ পিএম

ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে সফররত প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 

আরও পড়ুন
95959626

সাত কলেজকে ফের অধিভুক্ত করার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

অপরদিকে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য (এমইপি) মুনির সাতোরি। 

বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরটিভি/এএইচ