images

রাজনীতি

স্বৈরাচারীরা দুর্নীতি করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে: মঈন খান

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:০৭ পিএম

স্বৈরাচারী সরকার গত ১৫ বছরে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, রাজনীতি তখনই মানুষের জীবনে আবেদন রাখবে যখন তা জীবনধারার উন্নয়নে অবদান রাখতে পারে।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বীমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে ১০০টি পদ্মা ব্রিজ তৈরি করা যেত। তিনি অভিযোগ করেন, পদ্মা ব্রিজ তৈরি করতে গিয়ে সরকার বেশিরভাগ টাকা লুটপাট করে ভাগ করে নিয়েছে।

আরও পড়ুন
Hasnat

অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতার দায় এনসিপিকে নিতে হচ্ছে: হাসনাত

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হলেও, কেউ কখনোই তাঁকে দুর্নীতিবাজ বা অসৎ প্রমাণ করতে পারেনি। তিনি জোর দেন যে, বাংলাদেশকে উন্নত করতে হলে সমাজ থেকে দুর্নীতি দূর করা অপরিহার্য।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদার।

আরটিভি/এএইচ