images

রাজনীতি

গ্যাং অফ ফোরের পরামর্শে হাসিনা সব অপকর্ম করেছে: রিজভী

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৫০ পিএম

গ্যাং অফ ফোরের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলনকে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল- এই চারজন সকল হত্যাকাণ্ডের পরামর্শ দিয়েছেন। এছাড়া হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী আন্দোলনের সময় পরামর্শ দিয়েছিলেন আন্দোলন দমাতে কিছু লোককে হত্যা করলে সব ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন
Web-Image.jpg-4578

অভ্যুত্থানে পর যে দেশ যত দ্রুত গণতন্ত্রে ফিরেছে, সে দেশ ভালো আছে: আমীর খসরু

রিজভী আরও বলেন, মেয়র তাপসসহ গ্যাং অব ফোরের এসব অপকর্মকারীদের সাথে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে। সেসব ফাঁস হওয়া ফোনালাপে কিভাবে হত্যাকাণ্ডের নির্দেশ দেয়া হচ্ছে তা স্পষ্টভাবে উঠে এসেছে।

তিনি বলেন, আন্দোলনে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ শিক্ষার্থী, রিকশাওয়ালা শ্রমিক হত্যাকাণ্ড থেকে কেউ বাদ যায়নি। বিএনপির সাড়ে ৪০০ কর্মীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৪২ জন ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার সরকারের এই পুনরাবৃত্তি মানুষ চায় না।

এ সময় দলের পক্ষ থেকে আহত ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন তিনি। পরে দোলনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

আরটিভি/আরএ