images

রাজনীতি

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার 

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩২ পিএম

জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হবে। 

আরও পড়ুন
Web-Image10

সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

এর আগে, গত ৪ নভেম্বর ধর্ষণ মামলায় মামুনুর রশিদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।

আরটিভি/আইএম