images

রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ০১:৪০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।

আরও পড়ুন
Web-Image7

‘উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন’

হুমায়ুন কবির দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর বাংলাদেশে ফিরে বিএনপিতে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগীর দায়িত্বে রয়েছেন।

আরটিভি/আইএম