বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৭:২১ পিএম
নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ ভুলবশত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভুলবশত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলাধীন সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন এর বহিষ্কার প্রত্যাহার করা হয়েছিল। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি বেলাল হোসেন সুমনের বহিষ্কার আদেশ বহাল থাকবে।
এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে সারাদেশে ১৭ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এরমধ্যে যুবদল নেতা বেলাল হোসেন সুমনের নামও ছিল।

আরটিভি/আরএ