images

রাজনীতি

জাতীয় নির্বাচনের দিন গণভোট, জামায়াতসহ ৮ দলের যে প্রতিক্রিয়া

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ১০:২৩ পিএম

জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন হলে রাষ্ট্র সংস্কারে জটিলতা তৈরি হবে বলে মনে করে জামায়াতসহ আট রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের জরুরি বৈঠক শেষে এমন প্রতিক্রিয়া জানানো হয়।

 বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টার ভাষণের পর জাতি স্বস্তি পাবে। কিন্তু ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা মনে করি প্রধান উপদেষ্টার ভাষণ সুখকর ভবিষ্যৎ দেবে না।

আরও পড়ুন
4

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন, যা বললেন রেজাউল করীম


এ সময় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাও পরিপূর্ণভাবে সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
 
তাহের বলেন, ঐক্যমত্য কমিশনের দীর্ঘ ৯ মাসের প্রচেষ্টা পরিপূর্ণ সফলতা লাভ করেনি। কারণ গণভোটে আগেই নির্ধারণ হওয়া দরকার কোন কোন সংস্কার জনগণ চায়।
 
একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে রাষ্ট্র সংস্কারে জটিলতা তৈরি হবে। 

আরটিভি/এস