শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ১১:৫২ পিএম
রাজধানী ঢাকায় নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৫০), গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহুল আমিন (৩৬), বাগেরহাটের মোংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক মোছা. সাথী আক্তার (২৮) এবং ঢাকার কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. কামাল হোসেন (৪৮)।
আরটিভি/কেএইচ