images

রাজনীতি

এনসিপির মনোনয়ন ফরম বিক্রির সংখ্যা জানা গেল

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০২:১৭ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৮৪ মনোনয়ন ফরম কিনেছেন। 

রোববার (২৩ নভেম্বর) দুপুরে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশব্যাপী ১০টি বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করা হচ্ছে। তাদের সবাইকে পর্যায়ক্রমে এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন
Web-Image19

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মত বিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগ, এসব বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে এনসিপি।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ