images

রাজনীতি / সোশ্যাল মিডিয়া

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে আমরা উদ্বিগ্ন: জামায়াত আমির 

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০১:২৬ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান লিখেছেন, মহান রাব্বুল আলামীনের দরবারে আন্তরিক আরজ— আল্লাহ তা'য়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট সহজ করে দেন এবং তাঁর জন্য উত্তম ব্যবস্থা করে দেন। মহান আল্লাহ আমাদের সকলকে রোগব্যাধি ও বিপদাপদ থেকে হেফাজত করুন। আমীন।

জামায়াত আমিরের স্ট্যাটাসটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি/কেএইচ