images

রাজনীতি

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৩:১৯ পিএম

ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে মরক্কোর মারাকেশ থেকে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম।

শনিবার (২৯ নভেম্বর) দেশে তার ফেরার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

সদরদপ্তর জানায়, বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। উচ্চপর্যায়ের এ বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশী সক্ষমতা উন্নয়ন, এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য। 

আরও পড়ুন
Web-Image19

খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ সদরদপ্তর আরও জানায়, সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত নির্বাচনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেলিগেট নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিবেশনে আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য রেখে বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন।

পুলিশ সদরদপ্তর জানায়, সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ পুলিশ।

আরটিভি/এমএ