images

রাজনীতি

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০১:৫৮ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image12

১২৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন যারা 

এই তালিকায় নারী প্রার্থী রয়েছেন ১৪ জন। তাদের মধ্যে ডা. তাজনূভা জাবীন, ডা. তাসনিম জারা এবং ডা. মাহমুদা আলম মিতু পরিচিত মুখ। 

এক নজরে এনসিপির নারী প্রার্থীরা—

​১. মনিরা শারমিন (নওগাঁ-৫)
২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)
৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)
৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)
৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১)
৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯)
৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)
৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)
৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)
১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)
১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)
১২. এডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)
১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)
১৪. অ্যাডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)

আরটিভি/এফএ