images

রাজনীতি

নোয়াখালী-৫ আসনে এনসিপি থেকে লড়বেন আইনজীবী হুমায়রা নূর

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৭ পিএম

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করবেন দলের যুগ্ম সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়রা নূর। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) এনসিপি প্রথম ধাপে ১২৫ জন দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। নোয়াখালীর ৬টি আসনের মধ্যে ৩টি আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। 

নোয়াখালী-৫ আসনের পাশাপাশি নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার ওমর ফারুক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আবদুল হান্নান মাসউদকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

তবে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী এখনও ঘোষণা হয়নি।

মনোনয়ন পাওয়ার পর হুমায়রা নূর বলেন, আপনাদের ভালোবাসা আর দোয়ায় দল আমাকে নোয়াখালী-৫ আসনে মনোনয়ন দিয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয় এটি আপনাদের আস্থা ও সমর্থনের ফসল। আমি আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন, অধিকার ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবো।

হুমায়রা নূরের এ পদক্ষেপে নোয়াখালী-৫ আসনে এনসিপির শক্তিশালী প্রার্থী হিসেবে পরিণত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

এনসিপির প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি/এসকে