images

রাজনীতি

তফসিল ঘোষণার পর ফখরুলের প্রতিক্রিয়া

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৬:৪২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্খিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। যে গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে এ দেশের জনগণ জীবন বাজি রেখে লড়াই-সংগ্রাম করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচনটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুন
5

ব্যক্তি নয়, ধানের শীষের জন্য কাজ করুন: তারেক রহমান

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কখনোই কোনো শঙ্কা ছিলো না। বিএনপি বরাবরই বলে এসেছে নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি।

আরটিভি/একে