images

রাজনীতি

আগেই যে আশঙ্কার কথা জানিয়েছিলেন হাদি!

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৯:২৪ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পল্টনের বক্স কার্লভার্টের সামনে রিকশায় করে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি। হাদি এর আগে রিকশায় চলাচলের সময় খুন হওয়ার আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন। 

সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হাদি বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ বড় বাধা হয়ে থাকবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যা তাদের কাছে এখনও রয়েছে। বাংলাদেশের মতো দেশে ৫ হাজার টাকায় কন্ট্রাক্ট কিলিং করানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

হাদি জানান, আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারী অনেকেই মূলত অর্থ দিয়ে আনা হয়, যেখানে অনেকেই দুই মিনিটের জন্য মাত্র অংশ নেয় এবং ধরা পড়লে থানায় নেওয়া হয়। তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আসবে তখনই যখন মানুষের আর্থিক অবস্থা উন্নত হবে এবং চরম দারিদ্র্য কমে আসবে।

আরও পড়ুন
11

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

তিনি আরও বলেন, তিনি আরও বলেন, কোনো শিক্ষকের কাছে কিন্তু কেউ ভোট কিনতে যায় না। কারণ সে ৫ হাজার টাকায় ভোটটা বিক্রি করবে না। কিন্তু যেই লোকটার নুন আনতে পান্তা ফুরায়, সে কিন্তু বেচবে। এজন্য আমরা যতদিন না পর্যন্ত মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারবো, ততদিন সমাজ বা রাষ্ট্রবিজ্ঞান যত পড়ান, মুক্তি ঘটবে না। এখন আমরা যদি ওই লড়াইয়ে পৌঁছাতে পারি, তবে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো।   

আরটিভি/এসকে