images

রাজনীতি

ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৮ পিএম

দেশে ফেরার প্রস্তুতি হিসেবে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইক‌মিশনে আবেদনপত্র পাঠিয়েছেন তারেক রহমান।

এর আগে, যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই জানান, তিনি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। একই তথ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিশ্চিত করেন। গত শুক্রবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরছেন তারেক রহমান। সংশ্লিষ্ট ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিটে।

আরও পড়ুন
tareq-rahman

তারেক রহমান ঢাকায় কবে, কখন নামবেন?

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছাবে।

আরটিভি/এসকে