images

রাজনীতি

ফখরুল-সালাউদ্দিন-আব্বাসকে জড়িয়ে ধরলেন তারেক রহমান

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৩১ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে কেন্দ্রীয় নেতারা আবেগাপ্লুত হয়ে পড়েন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান।

বিমানবন্দরে তারেক রহমানকে দেখে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারেক রহমানও নেতাদের আবেগপূর্ণ এই স্বাগতকে সাদরে গ্রহণ করেন।

গতকাল (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে সপরিবারে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। আজ সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানের বহনকারী বিমান। প্রায় এক ঘণ্টা থাকার পর ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

তার সফরসঙ্গী হিসেবে আছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

আরও পড়ুন
Web_Image

১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান, ফুলের মালা দিয়ে বরণ

ফেসবুকে তারেক রহমান তার ফিরে আসাকে স্মরণীয় করে এক লাইনে লিখেছেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। তারা জানায়, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০। তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়।

আরটিভি/এসকে