images

রাজনীতি / সোশ্যাল মিডিয়া

অবশেষে প্রিয় দেশের মাটিতে: তারেক রহমান

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ০১:৪৪ পিএম

৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটি স্পর্শ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।

এদিকে, ঢাকার মাটিতে পা রেখেই ফেসবুক বার্তা দিয়েছেন তারেক রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন, অবশেষে প্রিয় দেশের মাটিতে।

আরও পড়ুন
01

হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান, জনস্রোত ঠেলে এগোচ্ছে বাস

এর আগে, তারেক রহমানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির নেতারা।

আরটিভি/একে