images

রাজনীতি

এবার এনসিপি নেত্রী নুসরাতের ফেসবুক পোস্ট

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ১০:৫১ পিএম

জামায়াতের সঙ্গে জোট ও নিজের অবস্থান নিয়ে এবার ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই। এনসিপি তার জন্মলগ্নে আমাদের স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা অন্তর্ভুক্তীমূলক সমাজব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশপন্থা নিয়ে।

‘এই প্রতিটা শব্দ আমি আমার মননে, মগজে এবং যাপনে ধারণ করি, এই শব্দ গুলো আমার রাজনৈতিক স্বপ্ন। এনসিপির ঘোষণাপত্র থেকে শুরু করে এর সবগুলো লিটারেচার এই বক্তব্য ধারণ করে। এনসিপি গঠনের সময় এটি ঠিক তাই ছিল যা আমি চেয়েছিলাম। আজ ২৮ ডিসেম্বর, ঠিক ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে, আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন।’

আরও পড়ুন
Web-Image_20250808_181257038

দুই নেত্রীর পদত্যাগ নিয়ে এবার মুখ খুললেন নাহিদ

তিনি আরও বলেন, বিশেষ করে, বিভিন্ন সময়ে আহ্বায়ক মহোদয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা ৩০০ আসনে প্রার্থী প্রদান করার ঘোষণা দিতে শুনেছি। এমতাবস্থায় তৃণমূল পর্যন্ত বিশেষ করে মনোনয়ন নেয়া ব্যক্তিগণের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে মনে করি।

এ সমস্ত ঘটনাবলীর প্রেক্ষিতে আমি নুসরাত তাবাসসুম, (যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি) নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সকল কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং অবস্থা পুনর্বিবেচনাক্রমে যে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ঘোষণা করছি।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন ও সামান্তা শারমিনসহ আরও কয়েকজন ফেসবুক পোস্টে তাদের অবস্থান পরিষ্কার করেন। 

Capture

আরটিভি/আরএ