সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:২৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানের বাসা থেকে বের হন।
সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ের আশেপাশে নেতাকর্মীরা ভিড় করেছেন। নেতাকে স্বাগত জানিয়ে দিচ্ছেন নানা স্লোগান।
এর আগে, তারেক রহমানের আগমন উপলক্ষে আজ দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। এ সময় সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
এ ছাড়া কার্যালয়ের সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম অপেক্ষমান রয়েছে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলের কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় দেড় যুগ পর তারেক রহমান নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। এ উপলক্ষে এরই মধ্যে কার্যালয় সংলগ্ন আশপাশের এলাকাজুড়ে বড় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো হয়েছে।
আরটিভি/আইএম