images

রাজনীতি / সোশ্যাল মিডিয়া

খালেদা জিয়ার মৃত্যু: ফেসবুকে শোক

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩০ এএম

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় অনন্তকালে পাড়ি জমান খালেদা জিয়া। তার মৃত্যুতে শোক জানাচ্ছেন দেশের মানুষ। ফেসবুকে শোক জানিয়ে পোস্ট করছেন সবাই।

সাবেক সচিব শামসুল ইসলাম লিখেছেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মহাকাল থেমে গেছে, আমরা এতিম হয় গেলাম। দোয়া করি, আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী সবাইকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদের জীবিত রেখেছেন ইসলামের ওপর জীবিত রাখেন, আর যাদের মৃত্যু দান করেছেন তাদের ঈমানের সঙ্গেই মৃত্যু দান করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

পুতুল থেকে খালেদা জিয়া

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।

প্রেস উইংয়ের সদস্য ফয়েজ আহমেদ লিখেছেন, বাংলার আপসহীন নেত্রীর বিদায়।

শোক জানিয়ে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম লিখেন, আহ! ইয়া আল্লাহ! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপির মিডিয়া সেলের পেজে খলেদা জিয়ার একটি সাদাকালো ছবি দিয়ে লেখা হয়েছে, আমাদের সবার প্রিয় দেশনেত্রী খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আরটিভি/এএ