images

রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: মির্জা ফখরুল

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫৮ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও বলেন, আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না।

আরও পড়ুন
Web-Image6

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি

বিএনপি মহাসচিব বলেন, যে নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন উৎসর্গ করেছিলেন, তিনি নেই, আমরা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস মৃত্যুর খবর পাওয়ার পর ফোন দিয়েছেন এই বিএনপি নেতা বলেন, তিনি সঙ্গে সঙ্গে ফোন দিয়েছেন। তারা সকাল ১০টায় ক্যাবিনেট মিটিং করবেন। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। পরে আমরা সেসব কর্মসূচি জানিয়ে দেব।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরটিভি/আইএম