images

রাজনীতি

খালেদা জিয়া রাজনীতিতে কখনও আপস করেননি: দুদু

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৭ পিএম

রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনও আপস করেননি বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে প্রয়াত খালেদা জিয়াকে দেখে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য  করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম ও নিখাদভাবে মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে; তখনই খালেদা জিয়াকে মানুষ স্মরণ করতে হবে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন। 

আরও পড়ুন
Web-Image---Copy

মাকে নিয়ে তারেক রহমানের আবেগঘন পোস্ট

তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক ও মেহেনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি থেকেছেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে লড়াই করেছেন।

দেশের যেকোনো সংকটকালে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করেছেন, রাজপথে নেমেছেন। কখনও আপসের রাজনীতি করেননি, আপসের চোরাবালিতে যাননি।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরটিভি/আইএম