শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ১২:০৫ এএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এছাড়া শুক্রবার বাদ আসর গুলশানস্থ আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে। বিএনপির উদ্যোগে আগামীকাল ২ জানুয়ারি শুক্রবার বাদ আসর গুলশানস্থ আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী বিএনপির উদ্যোগে আগামীকাল ২ জানুয়ারি শুক্রবার তাদের সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান করবে।
বিবৃতিতে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্খীদেরকে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
আরটিভি/কেএইচ