images

রাজনীতি

২০ ভরি স্বর্ণসহ এনসিপি নেত্রী মাহমুদা মিতুর সম্পদের হিসাব প্রকাশ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৫:৪২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুর সম্পদের তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, ডা. মাহমুদা মিতুর হাতে নগদ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ব্যাংকে জমা রয়েছে ৫১ হাজার টাকা। তার কাছে ২০ ভরি স্বর্ণ রয়েছে, যার মূল্য ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৭৪ লাখ ৩১ হাজার টাকা।

হলফনামার তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, ডা. মাহমুদা মিতুর স্বামীর হাতে নগদ টাকা রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা। এছাড়া ১ লাখ ২০ হাজার টাকার আসবাবপত্রসহ তার মোট সম্পদের পরিমাণ ৫৩ লাখ ৪২ হাজার ২৬৮ টাকা।

হলফনামা অনুযায়ী, ডা. মাহমুদা মিতু ও তার স্বামীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন
ANNY

এ্যানির বছরে আয় কত, জানা গেল হলফনামায়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপু-কাঁঠালিয়া) আসনে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহমুদা আলম মিতু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, স্বতন্ত্র (বিএনপি) গোলাম আজম সৈকত, জাতীয় পার্টির কামরুজ্জামান খান, জাতীয় পার্টির (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র (বিএনপি) সাব্বির আহমেদ।

আরটিভি/এসকে