images

রাজনীতি

বরিশালের ৩ নেতাকে সুখবর দিলো বিএনপি

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ , ০৫:৫১ পিএম

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অধিনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বহিষ্কার সাবেক তিন নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। 

পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে রয়েছেন— বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, হাবিবুর রহমান টিপু ও হারুন অর রশিদ। ২০২৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে দলের নীতির বিরুদ্ধে অংশগ্রহণ করার কারণে তাদের বহিষ্কার করা হয়েছিল। ভোটে অংশ নেওয়ার ঘটনায় মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ এই নেতাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।

আরও পড়ুন
salahuddin

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় যা বললেন সালাহউদ্দিন

বহিষ্কারাদেশ প্রত্যাহারপত্রে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।

আরটিভি/একে