images

রাজনীতি

বিএনপির নির্বাচনী আইনি সহায়তা সাব-কমিটি গঠন

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ , ০৭:৩৩ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জ্যেষ্ঠ আইনজীবী ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে টিম লিডার করে দলটির নির্বাচনী আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
01_20251208_235403009

গুলশানে বিএনপির নির্বাচনী অফিস চালু

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে টিম লিডার করে আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়েছে। 

এ ছাড়া আইনি সহায়তা সাব-কমিটির অপরাপর সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরটিভি/আরএ